বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

তরুন প্রজন্মের কর্মসংস্থান করবে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার-পলক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ২৩০ সময় দেখুন
তরুন প্রজন্মের কর্মসংস্থান করবে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার-পলক


 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন ডিজিটাল বাংলাদেশের তরুণরা আর চাকরির পেছনে ঘুরবে না, আইটি শিক্ষা প্রশিক্ষণ গ্রহণ করে উদ্যোক্তা হয়ে লক্ষ তরুণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

মানিকগঞ্জের ঘিওরে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে ঘিওর ডিএন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন প্রতিমন্ত্রী।

মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ হাইটেক পার্ক এর ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, ডিজেল প্ল্যান্ট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ রফিকুল ইসলাম, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট গোলাম মহিউদ্দিন, জেলা প্রশাসক আব্দুল লতিফ জেলা পুলিশ সুপার মো গোলাম আজাদ খান, ঘিওর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আউয়াল মিন্টুসহ অন্যান্য কর্মকর্তাগণ।

শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার মানিকগঞ্জের তরুন প্রজন্মের কর্মসংস্থানের ঠিকানা হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এই পার্ক বাংলাদেশকে শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞান- নির্ভর, উন্নত অর্থনীতির স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। গড়ে উঠবে চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলা করার উপযোগী প্রজন্ম।

 

পলক বলেন, দেশের তরুণদের উদ্যোক্তা ও আত্মনির্ভরশীল হতে পারে সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ব্রেইন চাইল্ড শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার, স্কুল অব ফিউচার, ডিজিটাল এডুটেইনমেন্ট সেন্টারসহ দেশে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

এর আগে প্রতিমন্ত্রী ঘিওরে মানিকগঞ্জ শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

উল্লেখ্য, ৮৫ কোটি টাকা ব্যয়ে ৬ তলা বিশিষ্ট মানিকগঞ্জ শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করা হচ্ছে। এটি চালু হলে মানিকগঞ্জের ১০০০ হাজার তরুণ-তরুণী প্রশিক্ষণের সুযোগ পাবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর