বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

তাইওয়ানে ভূমিকম্পে নিহত বেড়ে ৯, নিখোঁজ ৫০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১২৭ সময় দেখুন
তাইওয়ানে ভূমিকম্পে নিহত বেড়ে ৯, নিখোঁজ ৫০


আন্তর্জাতিক ডেস্ক

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে নিহত বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৯০০ জন। এ ছাড়া স্থানীয় একটি হোটেলের মিনিবাসে ভ্রমণ করা কমপেক্ষ ৫০ জন শ্রমিক এখনও নিখোঁজ আছেন বলে জানা গেছে।

বুধবার (৩ এপ্রিল) সকালে স্থানীয় সময় ৭টা ৫৮ মিনিটে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটি। ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪। এতে অন্তত ২৬টি ভবন ধসে পড়েছে। এর অর্ধেকের বেশিই হুয়ালিয়েনে। আর ধসে পড়া এসব ভবনে অন্তত ২০ জন আটকা পড়েছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।

দেশটির কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে এবং গভীরতা ছিল সাড়ে ১৫ কিলোমিটার।

এদিকে বুধবার তাইওয়ানে ভূমিকম্পের পরপর দেশটিসহ জাপান ও ফিলিপাইনে সুনামি সতর্কতা জারি করা হয়। একইসঙ্গে উপকূলীয় এলাকার লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য জোর পরামর্শও দেওয়া হয়। এর একদিন পর বৃহস্পতিবার (৪ এপ্রিল) জাপানের হোনশু শহরের পূর্ব উপকূলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, তাইওয়ানে গত ২৫ বছরের মধ্যে এটি ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর