বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

তামিলনাড়ুতে বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে নিহত ৩৬

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৬ সময় দেখুন
তামিলনাড়ুতে বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে নিহত ৩৬


ভারতীয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে অর্ধশতাধিক। হতাহতদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে তামিলনাড়ুর করুর জেলায় আয়োজিত এক সমাবেশে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত প্রাপ্তবয়স্কদের সবাই বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্রি কাজগম’ (টিভিকে)-এর সমর্থক। এদের সবাই সকাল থেকেই সমাবেশস্থলে ভিড় জমিয়েছিলেন এবং বিজয়ের জন্য প্রায় ছয় ঘণ্টা ধরে অপেক্ষা করছিলেন। কিন্তু সমাবেশে তার আসতে দেরি হওয়ায় ভিড় ক্রমেই বাড়তে থাকে। একপর্যায়ে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

গণমাধ্যমগুলো জানিয়েছে, অতিরিক্ত ভিড়ের কারণে একের পর এক মানুষ অজ্ঞান হয়ে পড়তে থাকেন। তখন বিজয় হঠাৎ করেই বক্তব্য শেষ করে দেন। পরে তিনি প্রচার বাস থেকে স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে ভিড়ের দিকে পানির বোতল ছুড়ে দেন। কিন্তু এই ভিড় এক সময় হুড়োহুড়িতে রূপ নেয়। তখন পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। এর পর শতাধিক মানুষকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অতিরিক্ত ভিড়ের কারণে অ্যাম্বুলেন্সগুলোর ঘটনাস্থলে পৌঁছাতে ভোগান্তি পোহাতে হয়।

খবর পেয়ে তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রামানিয়ান দ্রুত করুরে পৌঁছান। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী এম কে স্টালিন জেলা প্রশাসককে পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর