বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

তুরস্কের মুদ্রাস্ফীতি ৭৩.৫ শতাংশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ২২১ সময় দেখুন
তুরস্কের মুদ্রাস্ফীতি ৭৩.৫ শতাংশ


আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের বাৎসরিক মুদ্রাস্ফীতি রেকর্ড গড়েছে। গত বছরের মে মাসের তুলনায় চলতি বছরের মে মাসে মুদ্রাস্ফীতি বেড়েছে ৭৩.৫ শতাংশ— যা ১৯৯৮ সালের পর সর্বোচ্চ। ইউক্রেন যুদ্ধের প্রভাবে জ্বালানি দর বেড়ে যাওয়ায় বাড়তি মুদ্রাস্ফীতি আরও বেড়েছে বলে অর্থনীতিবিদরা জানিয়েছেন।

মার্কিন ডলারের বিপরীতে তুরস্কের মুদ্রা লিরার পতন ঘটছে অব্যাহতভাবে। মে মাসে প্রতি ১ ডলারের বিপরীতে লিরার দর দাঁড়ায় ১৬.৫০৫০। ২০২১ সালে লিরার পতন হয় ৪৪ শতাংশ এবং চলতি বছরে আরও ২০ শতাংশ।

গত বছর থেকেই তুরস্কের মুদ্রাস্ফীতি লাগাম ছাড়া। পরিবহন ও খাদ্যপণ্যের দর এক বছরে বেড়েছে যথাক্রমে ১০৮ এবং ৯২ শতাংশ। দেশজ উৎপাদিত পণ্যের দর বেড়েছে ১৩২. ১৬ শতাংশ।

তুরস্কের বাণিজ্য ঘাটতিও বেড়েছে। মে মাসে বাণিজ্য ঘাটতি ১৫৭ শতাংশ বেড়ে ১০.৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বাড়তি মূল্য দিয়ে জ্বালানি আমদানির ফলেই বাণিজ্য ঘাটতি প্রশস্ত হয়েছে।

চলতি বছরের বাকি সময় মুদ্রাস্ফীতি খুব একটা হ্রাস পাবে না বলে পূর্বাভাস দিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে, ২০২২ সালের শেষ নাগাদ মুদ্রাস্ফীতি কিছুটা কমে ৬৩ শতাংশ হতে পারে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর