বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

তুরস্কে খনি বিস্ফোরণে অন্তত ৪০ শ্রমিক নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ১২০ সময় দেখুন
তুরস্কে খনি বিস্ফোরণে অন্তত ৪০ শ্রমিক নিহত


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: তুরস্কের উত্তরাঞ্চলে একটি কয়লা খনিতে বিস্ফোরণে কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু জানিয়েছেন, খনি থেকে ৫৮ জনকে উদ্ধার করা হয়েছে। তবে আরও কয়েক ডজন খনি শ্রমিক আটকা রয়েছেন।

শুক্রবার (১৪ অক্টোবর) বিস্ফোরণের সময় খনিতে প্রায় ১১০ জন শ্রমিক কর্মরত ছিলেন। তাদের প্রায় অর্ধেক ৩০০ মিটারের গভীরে কাজ করছিলেন।

সুলেমান সোয়লু বলেন, আমাদের ৫৮ জন খনি শ্রমিক অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। আমরা অনুমান করছি আরও ১৫ জন খনি শ্রমিক নীচে আটকে আছেন। আমরা তাদের উদ্ধার করার চেষ্টা করছি।

তিনি জানান, জরুরি পরিষেবা কর্মীরা রাতভর কাজ করেছেন। খনির ভেতরে জীবিতদের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে। এ জন্য খনির পাথর খনন চলছে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, কালো রঙে ঢেকে যাওয়া খনি কর্মীরা খনি থেকে বেরিয়ে আসছেন।  উদ্ধার জীবিতদের উদ্ধারকর্মীরা তাদের কৃষ্ণসাগর উপকূলে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে গেছেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর