বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

দক্ষিণ আফ্রিকার নাইটক্লাব থেকে ১৭ জনের মৃতদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৬ জুন, ২০২২
  • ২০২ সময় দেখুন
দক্ষিণ আফ্রিকার নাইটক্লাব থেকে ১৭ জনের মৃতদেহ উদ্ধার


আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ আফ্রিকার শহর পূর্ব লন্ডনের একটি নাইটক্লাবে অন্তত ১৭ জনের মৃতদেহ পাওয়া গেছে। রোববার (২৬ জুন) সকালে এনিওবেনি ট্যাভার্নে মৃতদেহগুলো পাওয়া যায়। এছাড়াও বেশকয়েকজন আহত হয়েছে। তবে হতাহতের কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। খবর বিবিসি।

দেশটির টেলিভিশন নিউজরুম আফ্রিকা’কে পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার টেম্বিনকোসি কিনানা বলেন, ‘ঘটনাটি তদন্তাধীন রয়েছে, এখন এটাই বলতে পারি। এ পর্যায়ে কোনো জল্পনা-কল্পনা করতে চাই না।’

দেশটির পূর্ব অঞ্চলের কেপ প্রদেশের এ ঘটনাস্থলে বিপুল সংখ্যক জরুরি সেবা কর্মী মোতায়েন করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নিহতদের মৃতদেহ দেখতে পারেনি স্বজনরা। স্থানীয়রা ঘটনাস্থল বন্ধ করার আহ্বান জানিয়েছে।

ইস্টার্ন কেপ’র পুলিশ কমিশনার উমথেথেলি লিলিয়ান মেমে এসএবিসি নিউজকে বলেন, ‘ক্লাবের ভিতরে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।’

তবে বিবিসি এ ঘটনা স্বাধীনভাবে তদন্ত করতে পারেনি। এমনকি এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এসএবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ব্রিগেডিয়ার কিনানা সাংবাদিকদের বলেন, মৃতদের মধ্যে বেশিরভাগই ১৮ থেকে ২০ বছর বয়সের যুবক।

প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যম ডেইলি ডিসপ্যাচ জানান, লাশগুলো এমনভাবে পড়ে আছে, যেন তারা মেঝেতে পড়ে গেছে।

ইস্টার্ন কেপের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র সিয়ান্দা মানানা নিউজ-২৪’কে জানান, ‘মৃতদেহগুলো কাছাকাছি বিভিন্ন মর্গে নিয়ে যাওয়া হয়েছে। মৃত্যুর সম্ভাব্য কারণ জানতে যত তাড়াতাড়ি সম্ভব ময়নাতদন্ত করা হবে।’

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর