বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

দক্ষিণ কোরিয়ার বস্তিতে আগুন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ১১৮ সময় দেখুন
দক্ষিণ কোরিয়ার বস্তিতে আগুন


আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি বস্তিতে আগুন লেগেছে। দেশটির দমকল বাহিনী জানিয়েছে, অগ্নিকাণ্ডে অন্তত ৬০টি বাড়ি পুড়ে গেছে। ওই বস্তি থেকে পাঁচ শতাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিবিসির খবরে বলা হয়, শুক্রবার (২০ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ৬টা নাগাদ সিউলের ওই বস্তিতে আগুন লাগে। ঘনবসতিপূর্ণ ওই বস্তিতে কমপক্ষে ৬৬০টি পরিবারের বাস। আগুন নিয়ন্ত্রণে আনতে ১০টি হেলিকপ্টার ব্যবহার করা হয়। সবমিলিয়ে প্রায় ৬০০ জন দমকলকর্মী, পুলিশ কর্মকর্তা আগুনের নেভানোর কাজে যুক্ত হন। প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।

বিবিসির খবরে বলা হয়, অগ্নিকাণ্ডে ২৯,০০০ স্কয়ার ফুট অঞ্চলে অবস্থিত ৬০টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

এশিয়ার অন্যতম শক্তিধর অর্থনীতি দক্ষিণ কোরিয়ার রাজধানীতে অবস্থিত এই বস্তি এলাকা দেশটিতে অর্থনৈতিক বৈষম্যের প্রতীক হিসেবে পরিচিত। এলাকাটিতে অতিদারিদ্র্য লোকদের বসবাস রয়েছে। এই বস্তি এলাকায় বন্যা, অগ্নিকাণ্ডের মতো বিপর্যয় লেগেই থাকে। এর আগে ২০১৪ সালে বস্তিটিতে বড় একটি আগুনের ঘটনা ঘটেছিল।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর