বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News ‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তায় বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ ‘কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করতে হবে’ লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন শিশু খাদ্য জব্দ, বেকারির ক্ষতিকর কেমিক্যাল ধ্বংস হারানো বা চুরি হওয়া ফোন খুঁজে পাওয়ার উপায় বাঁশখালীতে নিট যুবকদের দক্ষতা উন্নয়নে EARN প্রকল্পের উদ্যোগ ৩১ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চবিতে গবেষণা উৎসব

দারাজের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৪৭২ সময় দেখুন
দারাজের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


আলিবাবা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ, এ দেশে সফলতার সাথে তাদের যাত্রার সাত বছর অতিক্রম করেছে। তাই প্রতিষ্ঠার সপ্তমবার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (https://www.daraz.com.bd/)। এ উপলক্ষে ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীদের অকৃত্রিম আস্থা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা স্বরূপ বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।

দারাজ ২৬ আগস্ট তাদের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে বিকাল সাড়ে ৫টায় ডিজিটাল সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের সেভেন্থ অ্যানিভার্সারি ক্যাম্পেইনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। দারাজের পাশে থাকার জন্য এবং তাদের নিরলস প্রচেষ্টার দেয়ার জন্য সকল ক্রেতা, পৃষ্ঠপোষক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি ধন্যবাদ স্বরূপ দারাজ আগামী ২ থেকে ৮ সেপ্টেম্বর #থ্যাংকইউবাংলাদেশ স্লোগানে দারাজ ৭ম অ্যানিভার্সারি ক্যাম্পেইন এর আয়োজন করেছে। এ আয়োজনের লক্ষ্য হবে দেশজুড়ে দারাজের সকল ক্রেতা ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দের বার্তা ছড়িয়ে দেয়া।

ডিজিটাল সংবাদ সম্মেলনের অনুষ্ঠানে দারাজের গ্রুপ সিইও – বিয়ার্কে মিক্কেলসেন, দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর- সৈয়দ মোস্তাহিদল হক, চিফ মার্কেটিং অফিসার মো. তাজদীন হাসান, চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলমসহ প্রতিষ্ঠানটির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মেহজাবিন চৌধুরীও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর