সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায় বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯ EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায়

দীর্ঘ ৩ যুগ পর রাজশাহী বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২৯৬ সময় দেখুন
দীর্ঘ ৩ যুগ পর রাজশাহী বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি শুরু


রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেল স্টেশনে গতকাল শনিবার (২৪ অক্টোবর) থেকে যাত্রাবিরতি শুরু করেছে রাজশাহীগামী দুটি আন্তঃনগর ট্রেন। ট্রেন দুটি হলো ৭৩৪ নম্বর তিতুমীর এক্সপ্রেস ও ৭৬১ নম্বর সাগরদাঁড়ি এক্সপ্রেস। দীর্ঘদিনের আন্দোলন ও দাবির পর ট্রেন দুটির যাত্রাবিরতির সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে ট্রেন দুটির যাত্রাবিরতির বিষয়টি জানানো হয়। একই তারিখে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের অতিরিক্ত প্রধান পরিচালন সুপারিনটেনডেন্টের স্বাক্ষরিত এক পত্রেও বিষয়টি উল্লেখ করা হয়। এর পরদিন শনিবার (২৪ অক্টোবর) ট্রেন দুটি সেখানে যাত্রাবিরতি দেয়।

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, ‘দীর্ঘ তিন দশকের বিভিন্ন আন্দোলন ও দাবির পর আমরা এ যাত্রাবিরতি পাচ্ছি। এ দাবির পক্ষে যারা আন্দোলন করেছেন, লেখালেখি করেছেন এবং নীরবে সমর্থন দিয়েছেন, তাদের সবাইকে অভিনন্দন।’

পোস্টে সালাহউদ্দিন আম্মার আরও বলেন, ‘তিতুমীর ও সাগরদাঁড়ি এক্সপ্রেস ছাড়া অন্য রাতের ট্রেনগুলোর ক্ষেত্রে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে শাটল বাস দেওয়ার বিষয়ে প্রশাসনের সঙ্গে সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে এবং প্রশাসন ইতিবাচক মনোভাব দেখিয়েছে।’

বাকি ট্রেনগুলোর যাত্রাবিরতির বিষয়ে রেল মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে সালাহউদ্দিন আম্মার বলেন, পারস্পরিক সম্প্রীতির ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে। শিক্ষার্থীদের প্রতি এ সুবিধা বন্ধ হয়ে যেতে পারে, এমন কোনো আচরণ না করারও অনুরোধ জানান তিনি।

এর আগে, রাকসুর পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে সব দূরপাল্লার ট্রেনের বাধ্যতামূলক যাত্রাবিরতি নিশ্চিত করার দাবি জানানো হয়। দীর্ঘদিন ধরে স্টেশনটি কার্যত অকার্যকর থাকায় শিক্ষার্থীদের ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে ভোগান্তি পোহাতে হচ্ছিল।

উল্লেখ্য, দীর্ঘ প্রায় তিন যুগেরও বেশি সময় ধরে অকার্যকর অবস্থায় পড়ে ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই রেল স্টেশনটি।

 





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর