মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ভোটের ছুটিতে বাড়ি ফেরার ঢল ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উপচে পড়া ভিড় বাড়তি ভাড়া আদায়,তীব্র যানজট Nora Fatehi Praises Bad Bunny’s Super Bowl Act: ‘That Performance Sent Out A Massive Message’ | Bollywood News ধানের শীষের বিপক্ষে যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে হবে: পুতুল রাঙামাটিতে একমাত্র নারী প্রার্থীর সংবাদ সম্মেলন: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ U-turn complete! India vs Pakistan T20 World Cup match to go ahead in Colombo on February 15 | Cricket News বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়:-আজ সোমবার বিশাল জনসভা ও গণমিছিল চাঁদা দাবি করার অভিযোগে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে গ্রেপ্তার গণভোটের মার্কা কি! ভোট তো মার্কা দেখে দেই! সরিয়ে দেওয়া হলো ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজকে থাই নির্বাচনে অনুতিনের জয়, গণভোটে নতুন সংবিধানের পক্ষে রায়

দুই মার্কিন কোম্পানির উপর চীনের নিষেধাজ্ঞা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৬ সময় দেখুন
দুই মার্কিন কোম্পানির উপর চীনের নিষেধাজ্ঞা


আন্তর্জাতিক ডেস্ক

দুই মার্কিন সামরিক সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে চীন। আমেরিকার আকাশসীমায় প্রবেশকারী সন্দেহভাজন চীনা নজরদারী বেলুনটি ধ্বংসের প্রতিক্রিয়ায় ‘পাল্টা ব্যবস্থা’ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার একদিন পরে এই সিদ্ধান্ত নিয়েছে বেইজিং।  তবে বেইজিং দাবি করছে, এই সিদ্ধান্তের সঙ্গে বেলুনকাণ্ডের কোনো সংযোগ নেই, বরং তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মার্কিন প্রতিষ্ঠান লকহেড মার্টিন কর্পোরেশন এবং রেথিয়ন-এর উপর নতুন এই নিষেধাজ্ঞা আরোপ করেছে বেইজিং। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি)  চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, এই দুই কোম্পানিকে চীনে আমদানি, রফতানি ও বিনিয়োগে নিষিদ্ধ করা হয়েছে।

লকহেড র‍্যাপটার এফ-২২ যুদ্ধবিমান তৈরি করে থাকে। এই মডেলের একটি যুদ্ধবিমান ব্যবহার করে চীনের নজরদারী বেলুনটি ধ্বংস করেছিল মার্কিন প্রতিরক্ষা বাহিনী। অন্যদিকে রেথিয়ন তৈরি করে এআইম-৯এক্স সাইডউইন্ডার ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র মেরে বেলুনটি ধ্বংস করেছিল যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের আকাশে বিশাল বেলুন শনাক্ত করে আমেরিকা। বেলুনটি ভূপৃষ্ঠ থেকে ৪৫ হাজার ফুট উচ্চতায় উড়ছিল। মন্টানাতে যুক্তরাষ্ট্রের কয়েকটি পারমাণবিক মিসাইল সাইলো রয়েছে। বেলুনটি আমেরিকার উপর গোয়েন্দা নজরদারী চালাচ্ছে বলে দাবি করে পেন্টাগন। তবে তাৎক্ষনিক বেলুনটি ধ্বংস করেনি যুক্তরাষ্ট্র। তিন দিন পর এটি ভূসীমা ত্যাগ করে সমুদ্রসীমার উপর উড়ে গেলে সেখানে মিসাইল মেরে ধ্বংস করা হয়। বেলুনটি ধ্বংসাবশেষ বিস্তৃত সমুদ্র থেকে উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে বলেও জানায় ওয়াশিংটন।

বেলুনটি ধ্বংসের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করে, ভবিষ্যতে চীনের আকাশে এমন মার্কিন বেলুন দেখা গেলে একই ধরনের পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে বেইজিং। বেলুনের ধ্বংসাবশেষ ফেরত চাইলে ওয়াশিংটন বেইজিংয়ের সেই অনুরোধও প্রত্যাখ্যান করে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর