আন্তর্জাতিক ডেস্ক
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুর্ঘটনায় কবলে পড়েছে। রোববার (১৯ মে) সন্ধ্যায় এই ঘটনার কথা জানানো হয়। তবে তাৎক্ষণিকভাবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানানো হয়েছে, পশ্চিম আজারবাইজানের জফলা এলাকায় একটি উদ্ধার অভিযান চালানো হচ্ছে। খবর: আল জাজিরা।
জানা গেছে, একটি বাঁধ উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিতে রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় গিয়েছিলেন প্রেসিডেন্ট রাইসি। সেখান থেকে ফেরার সময় ভারজাকান এলাকায় হেলিকপ্টারটি জরুরিভাবে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে।
সারাবাংলা/এমও