শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট! আহত-১ কালিয়াকৈরে বোয়ালী কেন্দ্রীয় মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠান বিএনপি সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে-এমপি মজিবুর রহমান এমপি ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা, ৫ জন আটক ভূঞাপুরে প্রতিবন্ধী তরুণী ধর্ষণকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন বুদ্ধিপ্রতিবন্ধীকে বলাৎকারে হাসপাতালের ওয়ার্ডবয় আটক বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফুলকুঁড়ি আসর সবুজমেলা শাখার উদ্যোগে পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত। মার্কিন ভিসা প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে জরুরি নির্দেশনা কক্সবাজারে আস্থা লাইফের প্রফেশনাল বিজনেস ডেভেলপমেন্ট ট্রেনিং ও মিটিং অনুষ্ঠিত বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘ইউট্যাব’ থেকে ঢাবি উপাচার্যের পদত্যাগ No handshake in French Open! Marta Kostyuk-Mirra Andreeva semi-final sparks controversy – Watch | Tennis News

দুর্দান্ত ফিচারের সঙ্গে ভারতে লঞ্চ হল Samsung Galaxy A32, প্রথম সেল ৫ মার্চ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩১ মে, ২০২১
  • ৩০২ সময় দেখুন
দুর্দান্ত ফিচারের সঙ্গে ভারতে লঞ্চ হল Samsung Galaxy A32, প্রথম সেল ৫ মার্চ


Samsung Galaxy A32 4G: Samsung-প্রেমীদের জন্য সুখবর। এবার দেশের বাজারে আসছে Samsung Galaxy A32 4G। ফোন প্রস্তুতকারী সংস্থা সূত্রে খবর, ৫ মার্চ থেকে বিক্রি শুরু হবে ফোনটির। এক্ষেত্রে Samsung-এর এই নতুন মডেলে থাকছে ৫,০০০ mAh ব্যাটারি, ৬৪ মেগা পিক্সেল প্রাইমারি ক্যামেরা ও একাধিক আকর্ষণীয় ফিচার। আসুন জেনে নেওয়া যাক বিশদে!

ফোনের ফিচার খুব একটা হতাশ করবে না ক্রেতাদের। কারণ নতুন Samsung Galaxy A32 4G ফোনে থাকছে ৬.৪ ইঞ্চি ইনফিনিটি U ফুল HD + AMOLED ডিসপ্লে। এর রিফ্রেশ রেট ৯০ Hz। এক্ষেত্রে ফোনে থাকছে MediaTek Helio G80 SoC প্রসেসর (octa-processor)। RAM-এর পরিমাণ ৬ GB ও অনবোর্ড স্টোরেজের পরিমাণ ১২৮ GB। ফোন প্রস্তুতকারী সংস্থা সূত্রে খবর, ৬ GB + ১২৮ GB মডেলের দাম ২১,৯৯৯ টাকা। এক্ষেত্রে চারটি অর্থাৎ অসাম ভায়োলেট, অসাম ব্ল্যাক, অসাম ব্লু ও অসাম হোয়াইট কালার অপশনে পাওয়া যাবে এই Samsung Galaxy A32 4G ফোন।

ফোনের ক্যামেরাও বেশ আকর্ষণীয়। এক্ষেত্রে Samsung Galaxy A32 4G ফোনে থাকছে কোয়াড রেয়ার ক্যামেরা সেট-আপ। ফোনের পিছনে থাকছে ৬৪ মেগা পিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগা পিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। একই সঙ্গে একটি ৫ মেগা পিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগা পিক্সেল ডেপথ সেন্সরও রয়েছে। ফোনের সামনের দিকে রয়েছে ২০ মেগা পিক্সেল ক্যামেরা। যা ছবি তোলা ও ভিডিও শ্যুটের জন্য যথাযথ। এক্ষেত্রে ৩০ fps-এ ফুল HD ভিডিও শ্যুট করতে পারে ফোনটি।

Samsung Galaxy A32 4G ফোনের কানেক্টিভিটি অপশনও যথাযথ। ফোনে থাকছে 4G কানেকশন, ব্লুটুথ ৫.০ ভার্সন, ডুয়াল ব্যান্ড Wi-Fi, আন্ডার স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও NFC সাপোর্ট সিস্টেম। ফোনের ব্যাটারি নিয়েও খুব একটা চিন্তার কারণ নেই। কারণ নতুন ফোনে থাকছে ৫,০০০ mAh ব্যাটারি। যা ১৫ w ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এর পাশাপাশি ফোনে থাকছে USB টাইপ C পোর্ট, ন্যানো ডুয়াল সিম স্লট ও ৩.৫ mm অডিও জ্যাক।

উল্লেখ্য, এর আগে রাশিয়ায় লঞ্চ করেছিল Samsung Galaxy A32 4G। এক্ষেত্রে ৪ GB RAM + ৬৪ GB ও ৬ GB RAM + ১২৮ GB মডেলের দাম ভারতীয় মুদ্রায় যথাক্রমে ১৯,৬০০ টাকা ও ২১,৫০০ টাকা।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom