সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায় বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯ EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায়

দেশে টিকার কোন সংকট নেই : পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৩৮০ সময় দেখুন
দেশে টিকার কোন সংকট নেই : পররাষ্ট্রমন্ত্রী


ইউনাইটেড নিউজ ডেস্ক:: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন বাংলাদেশে টিকার কোন সংকেট নেই। দেশের সকল নাগরিকই কভিড-১৯ প্রতিরোধক টিকা পাবেন।

আজ শনিবার সকালে সিলেট নগরীর রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালে সিলেট সিটি কর্পোরেশন এলাকার ‘জাতীয় কভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’-এর ভার্চুয়ালি যুক্ত থেকে উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন। এসময় তিনি বলেন, ভ্যাকসিন নিয়ে দুশ্চিন্তার কোন কারণ নেই। সরকারের হাতেও পর্যাপ্ত পরিমান টিকার মওজুদ রয়েছে। পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণানুযায়ী দেশের সকল মানুষকে করোনা প্রতিরোধক টিকা প্রদান করা হবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ করোনা পরিস্থিতি দৃঢ়ভাবে মোকাবেলা করছে। করোনার সংক্রমণ ঠেকাতে সরকার বিভিন্ন দেশ থেকে টিকা সংগ্রহ করছে। আগামীতে আরো প্রচুর পরিমাণ টিকা দেশে আসবে। ‘জাতীয় কভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’কে যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যবিধি মেনে সবাইকে এ টিকা নেয়ার আহবান জানান।

সিলেটে উদ্বোধনী অনুষ্ঠানে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান, এসএমপি কমিশনার নিশারুল আরিফ, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ পিপিএম, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিসিকের প্রধান প্রকৌশলী মো. নূর আজিজুর রহমান, স্বাস্থ্য বিভাগ সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায়, সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

পরে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নগরের অন্যান্য টিকা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তিনি ক্যাম্পেইন সফল করতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য যে, সিলেট সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে ৮১টি কেন্দ্রে চলছে টিকাদান কার্যক্রম। সকাল ৯ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা তিন দিন চলবে এই টিকা কার্যক্রম। প্রথম দিন প্রতিটি কেন্দ্রে ৩শ’ জনকে টিকা দেওয়া হবে। ৮ ও ৯ আগষ্ট থেকে প্রতিদিন প্রতিটি কেন্দ্রে ২শ’ জন নাগরিককে টিকা দেয়া হবে। সিসিকের এই কার্যক্রমে ১৬২ জন কর্মী কাজ করছেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর