রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News

দৌলতপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নফল নামাজ ও দোয়া অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪০ সময় দেখুন
দৌলতপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নফল নামাজ ও দোয়া  অনুষ্ঠিত

দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধি, ফরিদ আহমেদ:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার বাদ আসর উপজেলার তারাগুনিয়া ফুটবল মাঠে ৩ বারের প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দুই রাকআত নফল নামাজ আদায় শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী এ নফল নামাজ ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন তারাগুনিয়া হাফেজিয়া মাদ্রাসার ইমাম মওলানা ফারুক আহমেদ। দোয়া মাহফিল শেষে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংসদ সদস্য মনোনীত দৌলতপুরের প্রার্থী আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা ও দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন,
বক্তারা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে ১৪ টি ইউনিয়নের নেতাকর্মীদের নফল নামাজ, সাদকা,
দুস্থদের মাঝে খাবার বিতরনের কর্মসূচি প্রতিটা ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে চলমান রাখার আহবান জানান এবং বেগম খালেদা জিয়া সুস্থ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষনা দেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর