সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
India on brink of historic Lord’s Test victory after Yastika Bhatia’s record-breaking century | Cricket News বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক পাভেলের এনজিওগ্রাম সম্পন্ন, একটি ব্লক শনাক্ত Thalapathy Vijay’s Fans Can Watch Jana Nayagan Without CBFC Cuts, Here’s How | Tamil Cinema News কালিয়াকৈরে অতি ভারী টানা বৃষ্টি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি,বসতবাড়ি দোকান রাস্তায় পানি বন্ধী আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সকলের দোয়া সমর্থন প্রত্যাশী আল ইসহাক রাব্বি হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু চীনে আঘাত হেনেছে টাইফুন ‘বাভি’, ভূমিধসে ফিলিপাইনে নিহত ১৭ জবিতে বাসের ওপর পড়ল গাছ, অল্পের জন্য রক্ষা তীব্র প্রতিবাদের মুখে বন্ধ হলো ইনস্টাগ্রামের ‘মিউজ ইমেজ’ মাদক পাচারে বাড়ছে নারীদের ব্যবহার

নগদের মাধ্যমে রিচার্জে ১০ টাকা ক্যাশব্যাক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১৬৯ সময় দেখুন
নগদের মাধ্যমে রিচার্জে ১০ টাকা ক্যাশব্যাক


মোবাইল রিচার্জে গ্রাহকদের বেশি লাভ দিতে দেশের জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ নিয়ে এলো মোবাইল রিচার্জে ১০ টাকা অফারের বিশেষ একটি ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আওতায় ‘নগদ’-এর নতুন ও পুরোনো গ্রাহকেরা তাদের নিজ ‘নগদ’ নম্বরে ২০ টাকা রিচার্জ করলেই পাবেন ১০ টাকা ক্যাশব্যাক অথবা ১০ টাকা খরচে পাবেন ১ জিবি ইন্টারনেট।

 

সোমবার থেকে ‘নগদ’-এর গ্রাহকেরা দেশের যেকোনো মোবাইল অপারেটর থেকে ২০ টাকা রিচার্জ করলে এই ১০ টাকা ক্যাশব্যাকের অফারটি উপভোগ করতে পারবেন। ‘নগদ’-এর নতুন ও পুরোনো গ্রাহকেরা যারা ৩১ ডিসেম্বর ২০২১-এরপর কোনো প্রকার রিচার্জ করেননি, তারা এই অফারটি উপভোগ করতে পারবেন। অ্যাপ অথবা *১৬৭# ডায়াল করার মাধ্যমে রিচার্জ করে উপভোগ করতে পারবেন
এই ক্যাশব্যাক অফার। এক্ষেত্রে একজন ‘নগদ’ গ্রাহক সর্বোচ্চ একবার এই ক্যাম্পেইনে
অংশগ্রহণ করতে পারবেন। গ্রাহকেরা এই দুটি অফারের মধ্যে যেকোনো একটি অফার উপভোগ করতে পারবেন। অফারের ক্যাশব্যাকটি পরবর্তী একদিনের মধ্যে গ্রাহকের নম্বরে যুক্ত হবে। পাশাপাশি‘ নগদ’ ইসলামিক-এর গ্রাহককেরাও চাইলে ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন।

১০ টাকা খরচে ১ জিবি ইন্টারনেট পেতে গ্রামীণফোন, রবি এবং এয়ারটেল-এর গ্রাহকেরা ৩৮ টাকা রিচার্জ করে উপভোগ করতে পারবেন ২৮ টাকা ক্যাশব্যাক। বাংলালিংক-এর গ্রাহকেরা ৩১ টাকা রিচার্জ করে পাবেন ২১ টাকা ক্যাশব্যাক। টেলিটক-এর গ্রাহকেরা ২৭ টাকা রিচার্জ করে পাবেন ১৭ টাকা ক্যাশব্যাক। ক্যাশব্যাকটি পরবর্তী একদিনের মধ্যে গ্রাহকের ‘নগদ’ অ্যাকাউন্টের সাথে সংযুক্ত মোবাইল নম্বরে যুক্ত হয়ে যাবে।

মোবাইল রিচার্জের এই অফারের বিষয়ে ‘নগদ’-এর চিফ বিজনেস অফিসার শেখ আমিনুর
রহমান বলেন, ‘সারা পৃথিবীতে এখন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। সেখানে ২০ টাকা রিচার্জ করে ১০ টাকা ক্যাশব্যাকের মতো অফার এবং ১০ টাকা খরচে ১ গিগাবাইট ইন্টারনেট এ দেশের সাধারণ
মানুষের জন্য অনেক বেশি সাশ্রয়ী ও উপকারী রিচার্জ হবে। আমরা সকল গ্রাহকের কথা মাথায়
রেখে এমন উদ্যোগ নিয়েছি।’



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom