বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

নতুন বিনিয়োগ ভিসা চালু করেছে নিউজিল্যান্ড

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১৭২ সময় দেখুন
নতুন বিনিয়োগ ভিসা চালু করেছে নিউজিল্যান্ড


আন্তর্জাতিক ডেস্ক

নতুন ধরনের বিনিয়োগ অভিবাসী ভিসা চালু করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। বিশ্বের নানা দেশ থেকে অভিজ্ঞ এবং বড় অঙ্কের বিনিয়োগকারীদের সরাসরি ব্যবসায় বিনিয়োগে আকৃষ্ট করতেই ওই দেশের সরকারের এ উদ্যোগ।

নতুন অ্যাক্টিভ ইনভেস্টর প্লাস ভিসা পুরানো বিনিয়োগ ভিসার চেয়ে আলাদা। এ ভিসা পেতে হলে অভিবাসীদের নিউজিল্যান্ডের ব্যবসায় সরাসরি বিনিয়োগ করতে হবে। অর্থনৈতিক ও আঞ্চলিক উন্নয়ন মন্ত্রী স্টুয়ার্ট ন্যাশ এক বিবৃতিতে এ ঘোষণা দেন।

বিবৃতিতে ন্যাশ বলেন, পুরানো ভিসার নিয়ম অনুযায়ী প্রায়শই দেখা যায় অভিবাসীরা নিউজিল্যান্ডের কোম্পানিগুলোতে সরাসরি বিনিয়োগ না করে শেয়ার এবং বন্ডে বিনিয়োগ করে। আমরা নিউজিল্যান্ডের ব্যবসায় সরাসরি বিনিয়োগকে উৎসাহিত করতে চাই। নতুন নিয়ম ইনভেস্টর ভিসার ফলে নিষ্ক্রিয় বিনিয়োগের তুলনায় সক্রিয় বিনিয়োগ বাড়বে, এতে আরও দক্ষ কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি সৃষ্টি হবে।

নতুন নিয়ম অনুযায়ী বিনিয়োগ অভিবাসী ভিসা পেতে হলে কমপক্ষে ৫০ লাখ নিউজিল্যান্ড ডলার (৩১ লাখ মার্কিন ডলার) বিনিয়োগ করতে হবে, এবং এর মাত্র ৫০ শতাংশ তালিকাভুক্ত শেয়ারে বিনিয়োগ করা যাবে। নতুন ইনভেস্টর প্লাস ভিসা আগামী ১৯ সেপ্টেম্বর থেকে দেওয়া শুরু করবে নিউজিল্যান্ড।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর