বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

নবম স্টারশিপ উৎক্ষেপণে ব্যর্থ স্পেসএক্স

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১১৭ সময় দেখুন


ইলন মাস্কের মালিকানাধীন বেসরকারি মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স তাদের নবম স্টারশিপ পরীক্ষামূলক উৎক্ষেপণের ৩০ মিনিট পর রকেটটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়ে যায়। এটি কোম্পানির সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্পগুলোর একটি।

রয়টার্স জানায়, মেগা রকেটটি বুধবার (২৮ মে) নির্ধারিত সময়ের আগেই পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে আসে। জ্বালানির লিকের কারণে মহাকাশে রকেটটি অনিয়ন্ত্রিতভাবে ঘূর্ণায়মান হতে শুরু করে, যা রকেটের ভেঙে পড়ার কারণ হয়ে দাঁড়ায়।

স্পেসএক্স কোম্পানিটি জানিয়েছে, ‘এই ধরনের পরীক্ষায় সাফল্য আসে শেখার মধ্য দিয়ে। আজকের পরীক্ষাটি স্টারশিপের নির্ভরযোগ্যতা বাড়াতে সহায়তা করবে, যা ভবিষ্যতে মানুষের বহুপ্ল্যানেটারি জীবন গঠনের লক্ষ্যে স্পেসএক্সের মিশনের অংশ।’

উল্লেখ্য, ৪০৩ ফুট (১২৩ মিটার) দীর্ঘ এই রকেটটি এর আগের ব্যর্থতার তুলনায় আরও অনেক দূর পর্যন্ত সফলভাবে উড়ে গিয়েছিল।

এর আগে, ৬ মার্চ একটি স্টারশিপ রকেট উৎক্ষেপণের কিছুক্ষণ পরই বিস্ফোরণে ধ্বংস হয়ে যায়।

এবারের ব্যর্থতার পর যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ফ্লোরিডার অন্তত চারটি বিমানবন্দর, যার মধ্যে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, সেখানে উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখে। রকেটের ধ্বংসাবশেষ ওই অঞ্চলে পড়ে।

বারবার ব্যর্থতার কারণে স্টারশিপ রকেট থেকে দক্ষিণ যুক্তরাষ্ট্র এবং ক্যারিবীয় অঞ্চলে একাধিকবার ধ্বংসাবশেষ ছড়িয়েছে।

স্পেসএক্স-এর ‘ফেল ফাস্ট, লার্ন ফাস্ট’ কৌশলের আওতায় এ পর্যন্ত স্টারশিপের আটটি পরীক্ষামূলক উৎক্ষেপণের মধ্যে চারটি সফল এবং চারটি বিস্ফোরণে শেষ হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর