বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

নম্বর কমিয়ে বার্ষিক ও টেস্ট পরীক্ষা হবে ৩ বিষয়ে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ২৯৩ সময় দেখুন
নম্বর কমিয়ে বার্ষিক ও টেস্ট পরীক্ষা হবে ৩ বিষয়ে


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: সারাদেশের মাধ্যমিক স্কুলগুলোতে এ বছর ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। একইসঙ্গে নেওয়া হবে দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনি তথা টেস্ট পরীক্ষাও দিতে হবে। তবে এসব শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে মাত্র তিনটি বিষয়ে, কমছে প্রতিটি বিষয়ের নম্বর। কমবে পরীক্ষার সময়ও।

মাধ্যমিক ‍ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) নির্দেশনা বলছে, ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক ও টেস্ট পরীক্ষাগুলো দিতে হবে কেবল বাংলা, ইংরেজি ও সাধারণ গণিত বিষয়ে। পরীক্ষার প্রশ্নপত্রের মান হবে ৫০ নম্বর। প্রতিটি বিষয়ের পরীক্ষার সময় হবে দেড় ঘণ্টা।

বুধবার (১৩ অক্টোবর) মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ গোলাম ফারুকের সই করা এক নির্দেশনায় এসব তথ্য জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর।

বিস্তারিত আসছে…

প্রতীকী ছবি

সারাবাংলা/টিএস/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর