আন্তর্জাতিক ডেস্ক
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বোকো হারাম জঙ্গিগোষ্ঠীর হামলায় অন্তত ১০ জন কৃষক নিহত হয়েছেন। এছাড়া আরও ৯ জনকে অপহরণ করা হয়েছে।
রোববার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে বোর্নো রাজ্যের মাফা এলাকায় মাঠে শ্রমিকদের ওপর সন্ত্রাসী সংগঠনের সদস্যরা হামলা চালায়।
স্থানীয় গণমাধ্যম পঞ্চের খবর বলা হয়, জঙ্গিগোষ্ঠী বোকো হারাম বোর্নো রাজ্যে কৃষকদের হত্যা ও অপহরণ করছে। এই এলাকাটি জঙ্গিবাদের কেন্দ্রস্থল। নাইজেরিয়ায় বিদ্রোহের বিরুদ্ধে ১৪ বছর ধরে চলা যুদ্ধের কেন্দ্রস্থল এই অঞ্চল।
ইয়া বুকার নামে এক ব্যক্তি পঞ্চকে বলেন, তারা খাদ্য এবং নগদ অর্থের সন্ধানে খামারে এসেছিল। যখন কৃষকরা বললো যে তারা যে পরিমাণের চাচ্ছে তা দেওয়া যাচ্ছে না, তখন তারা ১০ জনকে হত্যা করে।
সারাবাংলা/আইই