শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কৈলাসঘোনায় কর্মবীর সংস্কার কল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প: ৬৭০ জন রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ কালিয়াকৈর কোরবানি তিন দিন পার হলেও অপসারণ করা হয়নি কোরবানির বর্জ্য নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে কালিয়াকৈরে হাজারো মানুষের ঢল-দোয়া, আলোচনা ও বস্ত্র বিতরণ জিয়ার শাহাদাৎবার্ষিকী একাত্তরের মার্চের বেতার ভাষণের কথা স্মরণ করল ঢাকার ভারতীয় হাইকমিশন IPL 2026 Orange Cap and Purple Cap after Qualifier 2: Sooryavanshi stays on top, Rabada surges ahead | Cricket News জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ বর্ষাকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঢাবি ছাত্রদলের Kiara Advani Was Asked Not To Say ‘Hi, Hello’ On Toxic Set; Padmini Kolhapure Backs Ranveer Singh Amid Don 3 Row | Bollywood News

নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৫৯ সময় দেখুন
নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

গোপাল সরকার, নাগরপুর প্রতিনিধি: ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিন। “মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান” শীর্ষক এ কার্যক্রমে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক সংগঠনের সদস্য এবং স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।
কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের ঝোপঝাড়, ড্রেন এবং মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। এ সময় ইউএনও মোঃ এরফান উদ্দিন বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। শুধু প্রশাসনের উদ্যোগে নয়, বরং সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই মশাবাহিত রোগের বিস্তার রোধ করা সম্ভব। তিনি বাসাবাড়ি ও আশপাশে কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। কর্মসূচিতে স্থানীয় নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। তারা কোদাল, কাস্তে ও ঝাড়ুসহ বিভিন্ন উপকরণ নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা বলেন, এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে ইউনিয়ন ও গ্রামীণ পর্যায়ে পরিচালিত হলে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom