রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News

নাগরপুরে নতুন ইউএনও এরফান উদ্দিনের পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ২২১ সময় দেখুন
নাগরপুরে নতুন ইউএনও এরফান উদ্দিনের পরিচিতি সভা অনুষ্ঠিত

গোপাল সরকার, নাগরপুর প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিন-এর যোগদান উপলক্ষে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। পরিচিতি সভায় ইউএনও মোঃ এরফান উদ্দিন বলেন, “নাগরপুরের উন্নয়ন, সেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করাই আমার প্রধান দায়িত্ব। উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করছি।”

সভায় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা নতুন ইউএনওকে স্বাগত জানিয়ে তাঁর নেতৃত্বে নাগরপুরের উন্নয়ন আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষে নতুন ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরিচিতি সভাটি পরিচালনা করেন উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর