বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নাগরিকত্ব পেলেন বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে যাওয়া ৮ জন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১ জুন, ২০২৪
  • ১১২ সময় দেখুন
নাগরিকত্ব পেলেন বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে যাওয়া ৮ জন


সারাবাংলা ডেস্ক

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী পশ্চিমবঙ্গের আট ব্যক্তিকে নাগরকিত্ব দেওয়া হয়েছে। এরা সবাই কোনো না কোনো সময়ে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিলেন। যদিও ভারতের বিবিধ পরিচয়পত্র ছিল এদের কাছে, তবে তারা স্বীকার করছেন, সে সবই বেআইনি পথে পাওয়া। এখন তারা নির্ভয়ে বলতে পারবেন, বাংলাদেশ থেকে এসে ভারতের নাগরিক হয়েছেন।

সরকার আটজনকে নাগরিকত্ব দেওয়ার তথ্য দিলেও এর আগে তারা বলেছিল পশ্চিমবঙ্গ থেকে কতজন সংশোধিত নাগরিকত্ব আইনের আওতায় নাগরিক হওয়ার জন্য আবেদন করেছেন, সেই তথ্য তাদের কাছে নেই।

নাগরিকত্ব আইনের সমালোচকরা অবশ্য বলছেন শেষ দফার ভোট গ্রহণের কদিন আগে নাগরিকত্ব দেওয়া হলো রাজনৈতিক কারণে। যাদের নাগরিকত্ব দেওয়া হয়েছে, তাদের অনেকের এলাকাতেই শনিবার (১ জুন) শেষ দফায় ভোটগ্রহণ হবে আর অন্তত দুটি লোকসভা আসন এলাকায় নাগরিকত্ব আইনটা বড় ইস্যু ছিল। সেখানকার মতুয়া ভোট রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি– উভয়ের কাছেই।

ভারতব্যাপী প্রতিবাদের মধ্যেই ২০১৯ সালে সংশোধিত নাগরিকত্ব আইন চালু হয়ে গেলেও তার ‘রুলস’ প্রণয়ন করা হয় এ বছরের শুরুর দিকে। বিজেপির প্রতি সমালোচনা হচ্ছিল, আইন চালু করেও কেন ‘রুলস’ জারি করতে পারছে না তারা।

সূত্র: বিবিসি

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর