রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News

নারায়ণগঞ্জে ‘জয় বাংলা নাগরিক কমিটি’র আত্মপ্রকাশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৫৪০ সময় দেখুন
নারায়ণগঞ্জে ‘জয় বাংলা নাগরিক কমিটি’র আত্মপ্রকাশ

নারায়ণগঞ্জে ‘জয় বাংলা নাগরিক কমিটি’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) শহরের গাবতলী এলাকায় “জয় বাংলা নাগরিক কমিটি”র কেন্দ্রীয় কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। এতে সভাপতিত্ব করেন হুমায়ুন কবির।

সংগঠনের সমন্বয়ক নীলিমা তন্ময় জানিয়েছেন, বৃহস্পতিবার ১০১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আগামী বছরের সেপ্টেম্বর মাসে এক হাজার এক সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হবে। কিন্তু বর্তমান কমিটিতে কোনও আহ্বায়ক ও সদস্য সচিবের পদ রাখা হয়নি।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেননি নারায়ণগঞ্জের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। সারাদেশ যখন শেখ হাসিনার উন্নয়নের অভিযাত্রায় এগিয়ে যাচ্ছে, ঠিক তখন মেয়র আইভী দায়িত্বশীল পর্যায়ে থেকে পিছিয়ে পড়া এক চরিত্র।’

জয় বাংলা নাগরিক কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের আগামী সিটি করপোরেশন নির্বাচনের সম্ভাব্য আগ্রহী প্রার্থী রাজনীতিক কামরুল ইসলাম বাবু।

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত ও মৌলবাদী গোষ্ঠী সতর্ক হয়ে যান, নারায়ণগঞ্জের মাটিতে আপনাদের একটি সভাও করতে দেবো না। কারণ, আপনারা জনস্বার্থে রাজনীতি করতে জানেন না।’

অনুষ্ঠানে ছয় জন যুগ্ম আহ্বায়কের নাম ঘোষণা করা হয়। তারা হলেন সাবেক ক্রিকেটার ও কোচ তপু সাহা, শিক্ষক মোস্তাক আহমেদ, সাংবাদিক এম এস ইসলাম আরজু, কবি মিতা প্রধান, শিক্ষক সেলিনা সুলতানা শিউলি ও মুক্তিযুদ্ধ প্রজন্মের প্রতিনিধি খাজা মামুন মিয়া।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর