আন্তর্জাতিক ডেস্ক
কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের খুব কাছে এলোপাতাড়ি গুলি চালিয়ে এক নারীকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন ভারতীয় পুলিশের কনস্টেবল চোডুপ লেপচা।
শুক্রবার (১০ জুন) দুপুরে কলকাতার পার্ক সার্কাস এলাকায় ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ওই পুলিশ কনস্টেবল বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের আউটপোস্টে দায়িত্বরত ছিলেন। তিনি এলোপাতাড়ি গুলি শুরু করলে সেখানে থাকা এক নারী নিহত হন। আশেপাশে রাখা গাড়িও গুলিতে ক্ষতিগ্রস্ত হয়।
বাবলু শেখ নামে এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, পুরো ঘটনাটি ঘটে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে।
পুলিশের বরাতে এনডিটিভি বলছে, ওই পুলিশ কনস্টেবল ছুটি থেকে ফিরে শুক্রবার কাজে যোগ দিয়েছিলেন। তার কাছে একটি সেলফ-লোডিং রাইফেল বা এসএলআর ছিল, যা থেকে তিনি গুলি চালান।
সারাবাংলা/একেএম