বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

নিউজিল্যান্ডে হোস্টেলে অগ্নিকাণ্ডে নিহত ৬

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ১০৬ সময় দেখুন
নিউজিল্যান্ডে হোস্টেলে অগ্নিকাণ্ডে নিহত ৬


আন্তর্জাতিক ডেস্ক

নিউজিল্যান্ডের একটি হোস্টেলে অগ্নিকাণ্ডে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এছাড়া ১১ জন এখনও নিখোঁজ রয়েছেন। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।

সোমবার (১৫ মে) দিবাগত রাতে রাজধানী ওয়েলিংটনের পার্শ্ববর্তী এলাকা নিউ টাউনের চার তলাবিশিষ্ট লোফারস লজের উপরের তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ৯২ কক্ষবিশিষ্ট হোস্টেলের অন্যান্য তলায় আগুন ছড়িয়ে পড়ে। ভবনের ছাদও ধসে পড়ে।

পুলিশ বলেছে, আগুনে হোস্টেলের বড় ধরনের কাঠামোগত ক্ষতি হয়েছে। এতে পুনরুদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। হোস্টেল থেকে প্রায় ৫০ জনকে উদ্ধার করা হয়েছে।

ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি নিউজিল্যান্ড (এফইএনজেড) কমান্ডার ব্রুস স্টাবস এক সংবাদ সম্মেলনে বলেছেন, ছাদ ধসের কারণে উল্লেখযোগ্য পরিমাণ ধ্বংসাবশেষ তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা ছয়জনের মৃতদেহ খুঁজে পেয়েছি। আগুনের কারণ এখনও জানা যায়নি।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হপকিন্স। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর