বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

নীলফামারীতে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‌্যালি ও মানববন্ধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৮ সময় দেখুন


নুর আলম, নীলফামারী প্রতিনিধি ::

নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে নীলফামারীতে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে। এতে প্রধান অতিথিছিলেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নায়িরুজ্জামান।

বুধবার সকালে (৪ডিসেম্বর) জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু করে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিটি পুনরায় সেখানে ফিরে মানববন্ধন কর্মসুচিতে মিলিত হয়।

মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক আনিসুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক আল মাসুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন, জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা আব্দুল হামিদ, ব্র্যাকের জেলা সমন্বয়কারী আকতারুল ইসলাম এবং ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এরিয়া প্রোগ্রামের(এপি) প্রোগ্রাম অফিসার।

মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আনিসুর রহমান জানান, নারি-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’ শ্লোগানে এবারে আন্তর্জাতিক নারী নির্যাতনপ্রতিরোধ পক্ষ পালিত হচ্ছে।

তিনি আরো বলেন, আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ভিশনের সহযোগীতায় এই কর্মসুচির আয়োজন করা হয়।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর