বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

নেপালে ভূমিকম্পে ১২৮ নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১১৯ সময় দেখুন
নেপালে ভূমিকম্পে ১২৮ নিহত


আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার গভীর রাতে নেপালের একটি প্রত্যন্ত অঞ্চলে ভূমিকম্পে অন্তত ১২৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দেড় শতাধিক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। রয়টার্সের প্রতিবেদন।

নেপালের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৪। কিন্তু জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) পরে মাত্রা নামিয়ে ৫.৭ করেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ভূমিকম্পের মাত্রা ৫.৬ বলে জানিয়েছে।

শুক্রবার মধ্যরাতে নেপালের জাজারকোটের পশ্চিমাঞ্চলে ভূমিকম্প আঘাত হানে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ভূমিকম্পে এলাকার বাড়িগুলো ধসে পড়েছে। ভারতের বার্তাসংস্থা এএনআই-এর প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটি ৫০০ কিলোমিটার দূরে ভারতের রাজধানী নয়াদিল্লি পর্যন্ত অনুভূত হয়েছে।

পশ্চিম রুকুম অঞ্চলে অন্তত ৩৬ জন এবং জাজারকোটে ৩৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

রুকুমের প্রধান জেলা কর্মকর্তা হরি প্রসাদ এএনআইকে বলেন, পশ্চিম রুকুমে কমপক্ষে ৩৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আমরা ভোর ৫টা পর্যন্ত (স্থানীয় সময়) আপডেট পেয়েছি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর