শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম দৌলতপুরে ‘মধুবালা’ তরমুজ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত নজিরবিহীন বৃষ্টিপাতেও সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি মোকাবিলা করছে চসিক: মেয়র ডা. শাহাদাত হোসেন রথযাত্রা ২০২৬ উপলক্ষ্যে সিএমপি’তে মতবিনিময় সভা অনুষ্ঠিত সড়কে মৃত্যু প্রতিরোধে অবকাঠামো উন্নয়নের মাধ্যমে গতি নিয়ন্ত্রণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত সৌদি প্রবাসীদের অনাকাঙ্ক্ষিত আচরণে কন্স্যুলার ট্যুর ব্যাহত হওয়ার আশঙ্কা সর্বোচ্চ মানের প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়াই সরকারের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী ইবি ছাত্রদলের আহ্বায়ক মিথুন, সদস্য সচিব রাফিজ Cory Sandhagen backs himself against Mario Bautista: ‘I’m more technical, more skilled’ | MMA News Supercop Or Symbol Of State Excess? How Diljit Dosanjh’s ‘Satluj’ Has Reignited War Over KPS Gill’s Legacy | India News

নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৫৪ সময় দেখুন
নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম

নোবিপ্রবি প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য, উপ-উপাচার্য থাকলেও কোষাধ্যক্ষ পদটি শূন্য রয়েছে। তবে সম্প্রতি কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় রয়েছেন আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদের অন্যতম নেতা ফিসারিজ এন্ড মেরিন সায়েন্স (ফিমস) বিভাগের অধ্যাপক ড. রাকিবুল ইসলাম। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক বলেন, ০৫ আগস্টের আগে স্বৈরাচার শেখ হাসিনা পালানো পর্যন্ত অধ্যাপক ড. রাকিবুল ইসলামকে আমরা আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদের একজন সক্রিয় সদস্য এবং আওয়ামীপন্থী শিক্ষক হিসেবে জানি। কিন্তু হাসিনার পতনের পর ড. রাকিব বিএনপি সাজতে শুরু করেন। যা আমাদের খুবই ব্যথিত করে। এখন শুনি তিনি নাকি কোষাধ্যক্ষ হওয়ার জন্য বিভিন্ন ভাবে তদবীর করে যাচ্ছেন। খোলস পাল্টানো শিক্ষকদের যদি প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বসানো হয় এটা আমাদের জন্য লজ্জাজনক। আমরা দীর্ঘ ১৭ বছরে জুলাই বিপ্লবসহ সকল আন্দোলন সংগ্রামে হাসিনা পুলিশের সামনে বুক চিতিয়ে লড়াই করেছি। আমরা চাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী যোগ্য শিক্ষকদের মধ্যে থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ নিয়োগ দিবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ডেপুটি রেজিস্ট্রার পদমর্যাদার একজন কর্মকর্তা বলেন, রাকিব স্যার আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদের একজন সক্রিয় সদস্য ছিলেন এটা ক্যাম্পাসের সকলেরই জানা। তিনি কীভাবে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় থাকেন আমার জানা নেই। বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী অনেক সিনিয়র শিক্ষক রয়েছেন। কোষাধ্যক্ষ পদে তাদের মধ্য থেকে কেউ নিয়োগ পেলে বরং বিশ্ববিদ্যালয়ের ভালো হবে। এছাড়া আওয়ামীপন্থী শিক্ষকদের যদি এই সব পদে বসানো হয় তাহলে আওয়ামীলীগ-ই বেনিফিটেড হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, শিক্ষকরা যদি সরকার পরিবর্তন হওয়ার সাথে দল বদল করে এবং সেই শিক্ষকদের প্রশাসনের মতো গুরুত্বপূর্ণ জায়গায় বসায় এটা আমরা কোনভাবে মেনে নিতে পারি না। রাকিব স্যার ০৫ আগস্টের আগে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদের নেতা ছিলেন, তিনি এখন কোষাধ্যক্ষ হলে আমরা কোনভাবে এটা মেনে নিবো না। আমরা চাই, সৎ এবং যোগ্য জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী নোবিপ্রবি শিক্ষকদের মধ্য থেকে কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হোক।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom