বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

নোবিপ্রবি শিক্ষার্থীকে চাপা দেওয়া ট্রাকের চালক আটক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৩০৮ সময় দেখুন
নোবিপ্রবি শিক্ষার্থীকে চাপা দেওয়া ট্রাকের চালক আটক


নোবিপ্রবি করেসপন্ডেন্ট

নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক শিক্ষার্থীকে চাপা দেওয়ার ঘটনায় ট্রাক চালককে আটক করেছে পুলিশ।

আটকের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছে সুধারাম থানার ওসি মো. সাহেদ উদ্দিন।

এর আগে, মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর সোনাপুর জিরো পয়েন্টে ট্রাকচাপায় প্রাণ হারান নোবিপ্রবি শিক্ষার্থী অজয় মজুমদার। তিনি সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের বাদল চন্দ্র মজুমদারের ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মেধাবী এই শিক্ষার্থীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনাপুর জিরো পয়েন্ট থেকে মান্নান নগর যাওয়ার পথে সিএনজি থেকে নামার সময় ঘাতক ট্রাক অজয়কে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে নোয়াখালী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর