বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ন্যাটোতে যোগ দিতে সুইডেন ও ফিনল্যান্ডের আবেদন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৮ মে, ২০২২
  • ২০৮ সময় দেখুন
ন্যাটোতে যোগ দিতে সুইডেন ও ফিনল্যান্ডের আবেদন


যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগদানের জন্য আবেদন করেছে সুইডেন ও ফিনল্যান্ড। বুধবার (১৮ মে) সকালে সংস্থাটিতে যোগদানের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দিয়েছে ইউরোপের এই দেশ দুটি। খবর বিবিসি।

জোটের মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেন, ‘এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। যা আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে। দেশ দু’টিকে সদস্যপদ দেওয়া হলে নিরাপত্তা আরও বাড়াবে।’

ইউক্রেনে রুশ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে গত রোববার ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করার বিষয়ে ঘোষণা দিয়েছিলেন দেশ দুটির নেতারা। এর পক্ষে গত সোমবার (১৬ মে) ভোট দিয়েছে সুইডিশ পার্লামেন্ট, আর ফিনল্যান্ড দিয়েছে গতকাল মঙ্গলবার (১৭ মে)।

রাশিয়ার সঙ্গে দীর্ঘ স্থল ও সমুদ্র সীমানা রয়েছে ফিনল্যান্ডের। প্রতিবেশী সুইডেন ও ফিনল্যান্ড উভয়ই স্নায়ুযুদ্ধের সময় নিরপেক্ষ অবস্থানে ছিল। তাই বর্তমানে ন্যাটোতে যোগদানের জন্য করা আবেদনের মধ্যে দিয়ে দেশ দুটির দীর্ঘদিনের অবস্থানের পরিবর্তন করল।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই বিষয়ে কাজ শুরু হবে। তবে ৩০টি সদস্য রাষ্ট্রের সমর্থন নিতে প্রায় এক বছর সময় লাগতে পারে। যদি দেশ দুটির জোটটির সদস্যপদ লাভের ক্ষেত্রে বিরোধিতা করে আসছে তুরস্ক।

এদিকে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো এবং সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন আগামীকাল বৃহস্পতিবার (১৯ মে) হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। সেখানে ন্যাটোতে যোগদানের আবেদন, ইউরোপের নিরাপত্তা এবং ইউক্রেনকে সমর্থন করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন তারা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর