শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ Ankur Rathee Calls Indian Cinema’s Fair-Skin Bias ‘Dangerous’: ‘West Idolises Lupita Nyong’O’ | Exclusive | Bollywood News ‘I was very happy’: Smriti Mandhana reveals MS Dhoni’s special WhatsApp message after World Cup win | Cricket News পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন বিষয়ে তদন্ত কমিটি গঠন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু স্পেনে ট্রেন দুর্ঘটনা: লাল সংকেত ও নিরাপত্তাব্যবস্থার ত্রুটি নিয়ে তদন্ত Josh Inglis, Alex Carey put Australia in control of third Test against South Africa | Cricket News Siddharth Pens Sweet Birthday Note For ‘Jaan’ Aditi Rao Hydari: ‘Thank You For Taking The Time To Be Born’ | Bollywood News ২৮ অক্টোবর খুনিদের বিচারের দাবিতে কর্ণফুলীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নড়াইলে বোনকে হত্যার দায়ে ভাইয়ের ফাঁসির আদেশ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ২৫৪ সময় দেখুন
নড়াইলে বোনকে হত্যার দায়ে ভাইয়ের ফাঁসির আদেশ – Corporate Sangbad



নিজস্ব প্রতিবেদক : নড়াইলে ছোট বোন ফাতেমা বেগমকে পিটিয়ে পানিতে ফেলে হত্যার দায়ে ভাই রিপন মোল্যাকে (৪৮) ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি দণ্ডিতকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

সোমবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত রিপন কালিনগর গ্রামের মকছেদ মোল্যার ছেলে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন তিনি।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২৫ জানুয়ারি বিকেল ৩টার দিকে বাড়ির পাশের নলীয়া নদীর পাড়ে কাপড় পরিষ্কার করছিলেন ফাতেমা। এ সময় তাঁর বড় ভাই রিপন মোল্যা পেছন থেকে ধাক্কা দিয়ে নদীর পানিতে চুবিয়ে এবং বাঁশের লাঠি দিয়ে মাথায় ও শরীরে কয়েকটি আঘাত করে ফাতেমাকে হত্যা করেন। পরে মরদেহ পানির নিচে কাদায় পুঁতে রাখেন। ওই সময় রিপন মোল্যার ছেলে ঘটনাটি দেখে ফেলে। এরপর অনেক খোঁজাখুঁজি করেও ফাতেমাকে পাওয়া যাচ্ছিল না। পরে আসামির ছেলের দেওয়া তথ্য অনুযায়ী ফাতেমার মরদেহ উদ্ধার করা হয় এবং আটক করা হয় রিপন মোল্যাকে।

প্রায় তিন বছর পর আজ সোমবার রিপন মোল্যাকে ফাঁসি এবং ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন বিচারক। এ ছাড়া জব্দ করা আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত এবং বিধি অনুযায়ী ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর