রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায় বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯ EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায়

পলাশবাড়ীতে নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন-

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২১৩ সময় দেখুন
পলাশবাড়ীতে নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন-

আশরাফুজ্জামান, গাইবান্ধাঃ- পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিদর্শীকাদের নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতী ও অবস্থান কর্মসূচি পালন করেন।

মঙ্গলবার ২রা ডিসেম্বর দুপুরে পলাশবাড়ী সরকারী হাসপাতাল চত্বরে এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

এসময় বক্তব্য প্রদান করেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও সাধারন সম্পাদক পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতি গাইবান্ধা দীপায়ন রঞ্জন দাস, পরিবার কল্যাণ পরিদর্শক এনামুল হক মন্ডল, পরিবার কল্যাণ সহকারী সায়দা রুহানী, পরিবার কল্যাণ সহকারী মাহামুদা আক্তার, পরিবার কল্যাণ পরিদর্শিকা সাবরিনা সুলতানাসহ আরো অনেকে।

এ সময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর পলাশবাড়ী উপজেলার সকল কর্মচারীবৃন্দ।

কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন চাকুরী জীবনে নিয়োগ বিধির বাস্তবায়ন না পাওয়ায় আমরা বৈষম্যের শিকার হচ্ছি। একদিকে বেতন বৈষম্য অপরদিকে পদোন্নতির বিধান না থাকায় একই পদবীতে সারাজীবন কাটিয়ে অবসরে যেতে হয়। তাই আমরা পরিবার কল্যাণ সহকারী ( FWA), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI), পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV) দের নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছি । বর্তমান সরকারের কাছে আমাদের দাবি দ্রুত নিয়োগ বিধি বাস্তবায়নের মাধ্যমে আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সকল কর্মচারীদের কর্মস্থলে ফিরে যেতে সরকার দ্রুত পদক্ষেপ গ্রহন করবেন বলে আশা করছি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর