বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

পশ্চিমবঙ্গে দুয়ারে মদ প্রকল্পে গতি আনার উদ্যোগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ২১৯ সময় দেখুন
পশ্চিমবঙ্গে দুয়ারে মদ প্রকল্পে গতি আনার উদ্যোগ


আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাস মহামারিতে বিধিনিষেধের সময় সুরাপ্রেমীদের ঘরে রাখতে ‘দুয়ারে মদ’ পরিষেবা চালু করেছিল পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। তবে এ প্রকল্পের বড় বাধা ছিল গ্রাহকয়ের কাছে পৌঁছে দেওয়ার জটিলতা। এতদিন এলাকাভিত্তিক মদের দোকানদাররা চাহিদা মতো বাড়িতে পৌঁছে দিত মদ। তবে দোকানে কর্মী সংকটে এ পরিষেবা অনেকটাই ঝিমিয়ে পড়ে। এবার ফের বিধিনিষেধ চালু হওয়ায় সেই প্রকল্পে গতি আনতে উদ্যোগী পশ্চিমবঙ্গের সরকার।

পশ্চিমবঙ্গের স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, দুয়ারে মদ প্রকল্পে গতি আনতে বিভিন্ন ই-রিটেল সংস্থার সঙ্গে চুক্তি করতে যাচ্ছে সরকার। ইতিমধ্যে চারটি সংস্থাকে বাছাই করা হয়েছে। পশ্চিমবঙ্গের আবগারি দফতরই এ প্রকল্পের নাম দিয়েছে দুয়ারে মদ প্রকল্প।

আবগারি দফতর সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গত আগস্ট থেকে রাজ্য সরকার অনলাইনে মদ্যপ্রেমীদের সেবা দিতে আগ্রহী ই-রিটেলারদের সঙ্গে চুক্তির প্রক্রিয়া শুরু করে। এসব ই-রিটেলাররা অনলাইনে আসা ক্রয়াদেশ অনুযায়ী বিভিন্ন খুচরো দোকান থেকে মদ কিনে ক্রেতাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারবেন।

আবগারি দফতরের এক কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়, রাজ্য সরকারের আবগারি দফতরের আহ্বানে সাড়া দিয়ে বেশ কয়েকটি আবেদন জমা পড়ে। এর মধ্য থেকে চারটি সংস্থাকে বাছাই করা হয়েছে। আবগারি দফতর মনে করছে, এসব সংস্থা ক্রেতাদের চাহিদা পূরণ করতে পারবে। চারটি সংস্থা কাজ শুরু করলে রাজ্যে দুয়ারে মদ প্রকল্পে গতি পাবে বলে মনে করা হচ্ছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর