বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় ১৮ শ্মশানযাত্রী নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ২৬৪ সময় দেখুন
পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় ১৮ শ্মশানযাত্রী নিহত


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে হাঁসখালিতে একটি মরদেহবাহী গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ১৭ জনের মৃত্যু হয়। আহত অবস্থায় হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকা থেকে মরদেহ নিয়ে নবদ্বীপ শ্মশানের উদ্দেশে যাচ্ছিল একটি গাড়ি। মধ্যরাতে নদিয়ার হাঁসখালি থানার ফুলবাড়ী এলাকায় একটি পাথর বোঝাই লরি দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে থাকা লরিটিকে ধাক্কা মারে মরদেহবাহী গাড়িটি।

জানা গেছে, মরদেহবাহী গাড়িটিতে ৩৫-৪০ জন আরোহী ছিলেন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা এবং হাঁসখালি থানার পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা ১৭ জন শ্মশানযাত্রীকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থা আরও একজনের মৃত্যু হয়।

ঘন কুয়াশা ও গাড়িটির গতি অতিরিক্ত থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের। এ ঘটনার তদন্ত শুরু করেছে হাঁসখালি থানা পুলিশ।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর