বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

পশ্চিম গাজা শহর ইসরাইলের নিয়ন্ত্রণে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১৪০ সময় দেখুন
পশ্চিম গাজা শহর ইসরাইলের নিয়ন্ত্রণে


আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলি সেনাবাহিনী গাজা শহরের পশ্চিমাঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। তিনি স্থল আক্রমণের পরবর্তী পর্ব শুরু করার ঘোষণা দিয়েছেন।

দক্ষিণ ইসরাইলের ৩৬তম ডিভিশনের কমান্ড সেন্টারে সেনাদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আমরা গাজা শহরের পশ্চিমাঞ্চলের অপারেশনাল নিয়ন্ত্রণ নিয়েছি এবং স্থল অভিযানের পরবর্তী ধাপ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, আমরা যত বেশি অভিযান চালিয়ে যাব, তত বেশি আমরা হামাসের উপর চাপ সৃষ্টি করব। আমরা হামাসের সদর দফতর এবং টানেলসহ অবকাঠামো নির্মূল করতে তত বেশি সফল হব।

গত ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে ১৪০০ ইসরাইলি নিহত হয়। হামাসের হাতে বন্দি হয় অন্তত ২২০ ইসরাইলি। হামাসের হামলার প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরাইল।

গাজা উপত্যকা থেকে হামাসকে নিশ্চিহ্ন করতে বড় পরিসরে অভিযান চালাচ্ছে ইসরাইল। ইসরাইলের হামলায় ১১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যা বেশিরভাগই নারী ও শিশু।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর