বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২ সময় দেখুন
পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেফতার


আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী মুসলিম লীগ (এএমএল) নেতা শেখ রশিদ আহমেদকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ। তিনি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) মিত্র হিসেবে পরিচিত।

রোববার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশটির রাওয়ালপিন্ডির বাহরিয়া টাউনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার আইনজীবী সরদার আব্দুল রাজ্জাক খানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

আইনজীবী সরদার আব্দুল রাজ্জাক দাবি করেন, সাদা পোশাকের একদল রশিদকে তার বাসভবন থেকে গ্রেফতার করেছে। তাকে ‘অজ্ঞাত স্থানে’ নিয়ে গেছে। রশিদের ভাগ্নে শেখ শাকির ও গৃহকর্মী শেখ ইমরানকেও গ্রেফতার করা হয়েছে বলেও জানান এই আইনজীবী।

পৃথকভাবে একটি ভিডিও বার্তায় রশিদের ভাতিজা শেখ শফিক জানান, তার চাচাকে পাঞ্জাব পুলিশ রাওয়ালপিন্ডির বাহরিয়া টাউন থেকে গ্রেফতার করেছে এবং তার বর্তমান অবস্থান জানা যায়নি।

তিনি বলেন, ইসলামাবাদ ও পাঞ্জাব পুলিশ উভয়ই উচ্চ আদালতকে লিখিতভাবে জানিয়েছে শেখ রশিদের নামে এখনও কোনো মামলার কথা জানানো হয়নি।

এ ছাড়া, তিনি তার চাচাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেটা খুঁজে বের করতে এবং তাকে গ্রেফতারের নোটিশ নিতে উচ্চ আদালতের কাছে অনুরোধ করেছেন বলেও জানিয়েছেন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে পিটিআই রশিদ আহমেদকে গ্রেফতারের নিন্দা করেছে। এতে বলা হয়েছে, ‘এবার শেখ রশিদের গ্রেফতারের মধ্য দিয়ে রাজনৈতিক নিপীড়ন ও ফ্যাসিবাদ অব্যাহত রয়েছে।’

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর