বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

পাকিস্তানে ডিজেল-পেট্রোলের দাম বাড়ল ৩৫ রুপি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ১০৭ সময় দেখুন
পাকিস্তানে ডিজেল-পেট্রোলের দাম বাড়ল ৩৫ রুপি


আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানে ডিজেল ও পেট্রোলের দাম ৩৫ রুপি বেড়েছে। রোববার (২৯ জানুয়ারি) সকালে টেলিভিশন ভাষণে দামবৃদ্ধির ঘোষণা দেন পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার। এর কয়েক মিনিট পরেই নতুন দাম কার্যকর হয়েছে।

ভাষণে ইসহাক দার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে, আমরা পেট্রোল ও ডিজেলের দাম ৫০ রুপি বৃদ্ধি করছি। এর ফলে বাজারে পেট্রোল ও ডিজেলের কৃত্রিম সংকট তৈরি হয়েছে। অনেকেই পেট্রোল ও ডিজেল বিক্রি বন্ধ করে দিয়ে মজুত করছেন।

তিনি জানান, ৫০ রুপি নয়, পেট্রোল ও ডিজেলের দাম লিটারপ্রতি ৩৫ রুপি বেড়েছে।

পাকিস্তানের স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটে ইসহাক দারের ভাষণ শুরু হয়। এর ১০ মিনিট পর সকাল ১১টায় নতুন দাম কার্যকর হয়।

পাকিস্তানে জ্বালানি তেলের নতুন দাম অনুযায়ী, পেট্রোল প্রতি লিটার ২৪৯.৮০ রুপি। হাই স্পিড ডিজেল প্রতি লিটার ২৬২.৮০ রুপি। কেরোসিন তেল প্রতি লিটার ১৮৯.৮৩ রুপি। লাইট ডিজেল প্রতি লিটার ১৮৭ রুপি।

অর্থমন্ত্রী বলেন, গত সপ্তাহে পাকিস্তানি রুপির অবমূল্যায়ন হয়েছে। এ কারণে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর