বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

পাকিস্তানে পার্লামেন্ট পুনর্বহাল, শনিবার ফের আস্থা ভোট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ২৪২ সময় দেখুন
পাকিস্তানে পার্লামেন্ট পুনর্বহাল, শনিবার ফের আস্থা ভোট


আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার (৭ এপ্রিল) এক রায়ে ডেপুটি স্পিকার কাসিম সুরির ৩ এপ্রিলের আদেশ অবৈধ ঘোষণা করে প্রেসিডেন্টের ভেঙে দেওয়া পার্লামেন্টকে পুনর্বহাল করেছে। একইসঙ্গে, শনিবার (৯ এপ্রিল) ইমরান খানের ব্যাপারে অনাস্থা প্রস্তাবের ওপর পার্লামেন্টে ফের ভোটাভুটির নির্দেশ দিয়েছে আদালত।

প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি বেঞ্চ সর্বসম্মতভাবে এই রায় দেয়। সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়, শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় পরিষদকে ফের বসতে হবে। নির্দেশে বলা হয়, প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের মীমাংসা না হওয়া পর্যন্ত পার্লামেন্টের অধিবেশন স্থগিত হতে পারে না।

আদেশে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সফল হলে পার্লামেন্ট নতুন একজন প্রধানমন্ত্রী নিয়োগ করবে।

এর আগে, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে ৩ এপ্রিল ডেপুটি স্পিকার কাসিম সুরি প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব বাতিল করে দেন। পরে ইমরানের পরামর্শে প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দেন। এই প্রেক্ষাপটে প্রধান বিচারপতি সুয়োমোটো হিসেবে এ ব্যাপারে শুনানি গ্রহণ করে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর