বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

পাকিস্তানে বন্যা কবলিতদের দেখতে অ্যাঞ্জেলিনা জোলি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৮ সময় দেখুন
পাকিস্তানে বন্যা কবলিতদের দেখতে অ্যাঞ্জেলিনা জোলি


আন্তর্জাতিক ডেস্ক

হলিউড অভিনেত্রী এবং জাতিসংঘের মানবাধিকার কর্মী অ্যাঞ্জেলিনা জোলি পাকিস্তানে বন্যা কবলিতদের সহায়তা ও বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করতে গেছেন।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) পাকিস্তানের দক্ষিণাঞ্চলে বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করেন জোলি। তিনি বন্যা কবলিত মানুষকে সহায়তা করার জন্য এ সফর করছেন বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)।

মঙ্গলবার জোলি বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত পাকিস্তানের দাদু জেলায় যান এবং ভুক্তভোগীদের সঙ্গে তাদের সমস্যা নিয়ে কথা বলেন।

বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানে চলতি বছরের জুনের মাঝামাঝি সময় থেকে শুরু হওয়া বন্যায় প্রাণ হারিয়েছেন ১৫৫৯ জন মানুষ। দেশটিতে দাদু এলাকায় বন্যার কারণে সৃষ্ট পানিবাহিত রোগে মৃত্যু হয়েছে ৩০০-এর বেশি মানুষের। চিকিৎসকরা চেষ্টা করছেন বন্যাদুর্গতদের মাঝে সচেতনতা গড়ে তুলতে এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে। জোলির সফর সম্পর্কে পাকিস্তানের সরকারের তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি এখনও।

পাকিস্তান সরকার জানিয়েছে, ভারী বর্ষণ ও বন্যায় দেশটির অর্থনৈতিক ক্ষতি হয়েছে তিন হাজার কোটি ডলার।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর