বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

পাকিস্তানে ভারী বৃষ্টিপাতে ৭৭ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ২০৬ সময় দেখুন
পাকিস্তানে ভারী বৃষ্টিপাতে ৭৭ জনের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানে মৌসুমি বৃষ্টিপাতে ৭৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কেবল বেলুচিস্তানেই মারা গেছেন ৩৯ জন। গত ১৪ জুন থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে।

পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী শেরি রেহমান বুধবার এক সংবাদ সম্মেলনে বর্তমান এ পরিস্থিতিকে জাতীয় দুর্যোগ বলে ঘোষণা করেছেন। তিনি বলেন, ভারী বৃষ্টিপাতে নারী, পুরুষ, শিশু ৭৭ জন মারা গেছেন। আমরা দুর্গত এলাকায় পৌঁছানোর চেষ্টা করছি। বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য জাতীয় ও প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কাজ করছে। এটি একটি জাতীয় দুর্যোগ।

চলতি সপ্তাহের শুরু থেকে পাকিস্তানের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণ চলছে। বিশেষ করে বেলুচিস্তানে মুষলধারে বৃষ্টিতে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

পাকিস্তানের আবহাওয়া বিভাগের দেওয়া তথ্য মতে, ৮ জুলাইয়ের আগে বৃষ্টি থামবে না। এর ফলে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর