বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

পুতিন ও জেলেনস্কির বৈঠকের ইঙ্গিত দিল রাশিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ২০২ সময় দেখুন
পুতিন ও জেলেনস্কির বৈঠকের ইঙ্গিত দিল রাশিয়া


আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদোমির জেলেনস্কির মধ্যে সম্ভব্য বৈঠককের ইঙ্গিত দিয়েছেন রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ। বিবাদমান দুই শীর্ষ নেতার সম্ভব্য বৈঠকের বিষয়টি অস্বীকার না করে তিনি বলেন, ‘এজন্য আরও প্রস্তুতির প্রয়োজন রয়েছে।’ খবর রাশিয়ান সংবাদ সংস্থা তাস’র।

শুক্রবার (১১ মার্চ) এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ মন্তব্য করেন।

নিকট ভবিষ্যতে রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে সম্ভব্য বৈঠকের বিষয়ে তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিনের করা মন্তব্যের প্রতিক্রিয়ায় দিমিত্রি পেসকভ বলেন, ‘পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠকের সম্ভাবনা কেউ উড়িয়ে দিচ্ছেন না। তত্ত্বগতভাবে এটি আসলেই সম্ভব।’

তিনি বলেন, ‘প্রথমে দুই দেশের চলমান বৈঠকের প্রতিনিধিদল এবং মন্ত্রীদের তাদের কাজ নিশ্চিত করতে হবে। যাতে করে দুই প্রেসিডেন্ট শুধু নিয়ম রক্ষার খাতিরে নয়, যথার্থ ফল অর্জনের জন্য বৈঠক করেন।’

দিমিত্রি পেসকভ আরও বলেন, ‘রাশিয়ার অবস্থান কোনো গোপন বিষয় নয়। এটি লিখিত প্রস্তাব আকারে ইউক্রেনের আলোচকদের দেওয়া হয়েছে। এখন আমরা তাদের ব্যাখ্যার জন্য অপেক্ষা করছি।’

এর আগে গতকাল বৃহস্পতিবার (১০ মার্চ) ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা’র সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ওই বৈঠক শেষে ল্যাভরভ বলেন, পুতিন কখনই যোগাযোগ রাখতে অস্বীকার করেননি, এজন্য কখনো চেষ্টাও করেনি। তবে এ বিষয়ে নির্দিষ্ট চুক্তি করতে চায় মস্কো।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর