বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

পুলিশ কর্মকর্তাই সিরিয়াল কিলার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৩২৬ সময় দেখুন
পুলিশ কর্মকর্তাই সিরিয়াল কিলার


আন্তর্জাতিক ডেস্ক

৩৫ বছর ধরে কুখ্যাত এক সিরিয়াল কিলারকে খুঁজছিল ফরাসি পুলিশ। অবশেষে ওই অভিযান শেষ হয়েছে এক ব্যক্তির আত্মহত্যার মধ্য দিয়ে। নিজের সুইসাইড নোটে খুন ও ধর্ষণে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি। ডিএনএ পরীক্ষার পর ছয় ধর্ষণ এবং চার খুনের সঙ্গে তার সংশ্লিষ্টতা প্রমাণ হয়েছে।

বিবিসি বলছে, ১৯৮৬ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত প্যারিসে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিলেন ফ্রাঙ্কোয়া ভেরোভ। যিনি নিজেই ফ্রান্সের সামরিক পুলিশের সাবেক কর্মকর্তা। সে সময় লাগাতার কয়েকটি খুন-ধর্ষণের ঘটনার কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। ৩৫ বছর ধরে খুনি ছিল ধরাছোঁয়ার বাইরে।

ফ্রাঙ্কোয়ার অপরাধগুলোর মধ্যে আলোচিত ছিল ১১ বছরের এক কিশোরীকে হত্যার ঘটনা। ১৯৮৬ সালে প্যারিসে স্কুলে যাওয়ার সময় নিখোঁজ হয় ওই কিশোরী।

তবে, এরকম আরও কতগুলো অপরাধের সঙ্গে জড়িত তা খোদ পুলিশও জানে না বলে অভিযোগ করেছেন ওই হত্যা মামলার আইনজীবী। তার মতে ফ্রাঙ্কোয়ার অনেক অপরাধ কখনও পুলিশের সামনেই আসেনি।

এদিকে, কয়েকটি অপরাধের সঙ্গে জড়িত এমন সন্দেহ থেকে ২৪ সেপ্টেম্বর ফ্রাঙ্কোয়ার ডিএনএ নমুনা চায় পুলিশ। ২৭ সেপ্টেম্বর ফ্রাঙ্কোয়ার স্ত্রী জানান, তিনি নিখোঁজ হয়েছেন।

ওই দিনই একটি ভাড়া করা ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পাশ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করে পুলিশ। সেখানে নিজের অপরাধের কথা স্বীকার করেছেন ফ্রাঙ্কোয়া। এছাড়াও, ডিএনএতে মিলেছে তার কথার প্রমাণ। বেশ কয়েকটি অপরাধস্থল থেকে ডিএনএন পাওয়া গেছে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর