বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ কেজরিওয়ালের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১২৩ সময় দেখুন
পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ কেজরিওয়ালের


আন্তর্জাতিক ডেস্ক

দিল্লির এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুর্ব্যবহার করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। একই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দিল্লির সাবেক উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে শহরের একটি আদালতে হেনস্থা করার অভিযোগ রয়েছে। খবর এনডিটিভি।

দিল্লির আদালতে দায়ের করা একটি আবেদনে এই অভিযোগ করেন আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। একইসঙ্গে তার নিরাপত্তার দায়িত্ব থেকে ওই কর্মকর্তার অপসারণ চেয়েছেন তিনি।

মদ নীতির মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) হাতে গ্রেফতার কেজরিওয়াল আবেদনে বলেন, গতকাল শুক্রবার (২২ মার্চ) সকালে রিমান্ডের আবেদনের শুনানির জন্য আদালতে নেওয়ার সময় সহকারী পুলিশ কমিশনার এ কে সিং তার সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন। তবে কেজরিওয়ালের সঙ্গে কি ধরনের দুর্ব্যবহার করা হয়েছে তা জানা যায়নি।

সহকারী পুলিশ কমিশনার এ কে সিং গত বছর একই আদালতের প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সিসোদিয়াকে ঘাড় ধরে আটকানোর জন্য অভিযুক্ত হয়েছিলেন। যা ভিডিওতে ধরা পড়ে। এ ঘটনায় লিখিত অভিযোগও করেছিলেন সিসোদিয়া। তবে এমন অভিযোগকে অস্বীকার করে দিল্লি পুলিশ জানায়, ভিডিওতে দেখানো পদক্ষেপটি নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ছিল এবং কোনো আসামির পক্ষে সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়া বেআইনি।

গত বছরের ফেব্রুয়ারিতে দিল্লির মদ নীতির মামলায় সিসোদিয়াকে গ্রেফতার করেছিল ইডি। আর গত বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে একই মামলায় ইডির হাতে গ্রেফতার হন কেজরিওয়াল।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর