বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১১১ সময় দেখুন
পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়


ঢাবি: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ভর্তি পরীক্ষা পেছানোর অনুরোধ জানালেও পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

সোমবার (৯ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেনে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

বৈঠক শেষে তিনি দ্য গণমাধ্যমকে বলেন, আমাদের নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সভায় সবার সস্মতিক্রমে আবেদন থেকে শুরু করে পূর্বঘোষিত সূচিতেই সব চলবে।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সে অনুযায়ী, আগামী ১১ নভেম্বর দুপুর ১২টায় অনলাইনে আবেদন শুরুর কথা রয়েছে। আর ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে এ কার্যক্রম শেষ হবে। ‘আইবিএ ইউনিট’-এর মাধ্যমে আগামী ৫ ডিসেম্বর ভর্তি পরীক্ষা শুরুর কথা রয়েছে।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ১৯ ডিসেম্বর (শনিবার), ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর (শনিবার), ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ২৬ ডিসেম্বর (শনিবার), ‘চারুকলা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) আগামী ২২ ডিসেম্বর (মঙ্গলবার) এবং ‘আইবিএ ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে।

‘আইবিএ ইউনিট’ ছাড়া সকল ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘আইবিএ ইউনিট’-এর ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘চারুকলা ইউনিট’ এবং ‘আইবিএ ইউনিট’ ব্যতীত অন্য ৩টি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।

বিভাগীয় কেন্দ্রসমূহ হচ্ছে- রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর