বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

প্রথম দিনেই ই-ক্যাব নির্বাচনের মনোনয়নপত্র কিনলেন ১৭ জন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১১ মে, ২০২২
  • ২৫৪ সময় দেখুন
প্রথম দিনেই ই-ক্যাব নির্বাচনের মনোনয়নপত্র কিনলেন ১৭ জন


উৎসবমুখর পরিবেশে ই-ক্যাব নির্বাচনে প্রথম দিনেই মনোনয়নপত্র বিক্রি হয়েছে ১৭টি। ই-ক্যাব নির্বাচন বোর্ডের সচিব মো: আব্দুল আজিজ এর সূত্রে জানা গেছে, এই ১৭ জন হলেন শমী কায়সার (ধানসিড়ি ডিজিটাল), মোহাম্মদ সাহাব উদ্দীন (ডায়বেটিক স্টোর), সাইদ রহমান (ডিজিটাল হাব), ওয়াসিম আলিম (বাংলামেডস), নাসিমা আক্তার (রিভেরি করপোরেশন), জিয়া আশরাফ (চালডাল), মরিন হোসেন তালুকদার (সিলভার ওয়াটার টেকনোলজি), মো: তাসদীখ হাবীব
(ক্লিন ফোর্স লিমিটেড), জিসান কিংশুক হক (আরটিএস এন্টারপ্রাইজ) ফাতিমা বেগম (আদি বিডি), মোজাম্মেল হক মৃধা (কিনলে ডট কম), বিপ্লব ঘোষ রাহুল (ই-কুরিয়ার), মোহাম্মদ ইলমুল হক (সেবা এক্সওয়াইজেড), আসিফ আহনাফ (ব্রেকবাইট), এএম ইশতিয়াক সারোয়ার (সফটকে ইনোভেশন), আবু সুফিয়ান নিলোভ (নিজল ক্রিয়েটিভ) এবং মো. তাজুল ইসলাম (আই এক্সপ্রেস)।

১০ মে ২০২২ নির্বাচন বোর্ড সভায় ই-কমার্স এ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ তথা ই-ক্যাবের ২০২২-২৪ মেয়াদের জন্য তথা ৪র্থ দ্বি-বার্ষিক নির্বাচন ২০২২ এর চূড়ান্ত ভোটার তালিকা অনুমোদিত হয়। নির্বাচনের ১২০ দিন আগে যারা নতুন সদস্য হয়েছেন এবং নির্বাচনের ৬০ দিন আগে যারা সদস্যপদ নবায়ন করেছেন বাণিজ্য সংগঠন বিধি ১৯৯৪ অনুসারে তাদেরকে অন্তভূক্ত করে গত ২১ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়। গত ২৮ এপ্রিল তারিখের মধ্যে যারা প্রাথমিক ভোটার তালিকায় ভুল শুদ্ধকরণ ও নাম সংযোজনের আবেদন করেন তাদের যথাযথ আবেদনসমূহ গত ৭ মে আপিল বোর্ডের শুনানীতে চূড়ান্ত করা হয়। নির্বাচন বোর্ড ১০ মে ৭৯৫ জনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর