নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংকের প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ওই দিন ব্যাংকটির বোর্ড সভা বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
সভায় ৩০ জুন ২০২১ সমাপ্ত ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।






