বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

প্রাক-প্রাথমিকে ক্লাস শুরু ১৫ মার্চ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ২২২ সময় দেখুন
প্রাক-প্রাথমিকে ক্লাস শুরু ১৫ মার্চ


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: আগামী ১৫ মার্চ থেকে শুরু হচ্ছে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস।

বুধবার (৯ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত হয়।

প্রাথমিকভাবে সপ্তাহে দু’দিন (রবি ও মঙ্গলবার) ক্লাস হবে। এর আগে মহামারির কারণে সব মিলিয়ে দুই বছর বন্ধ ছিল তাদের ক্লাস।

সভায় মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মো. মনসুরুল আলম, অতিরিক্ত সচিব রুহুল আমিন, মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/টিএস/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর