বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

প্রাথমিকের ৪১ শিক্ষককে প্রধান শিক্ষক পদে গেজেটভুক্তির নির্দেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১১২ সময় দেখুন
প্রাথমিকের ৪১ শিক্ষককে প্রধান শিক্ষক পদে গেজেটভুক্তির নির্দেশ


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয়করণ করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪১ জন শিক্ষককে প্রধান শিক্ষক পদে গেজেটভুক্ত করার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১০ ডিসেম্বর) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া।

আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া আদেশের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকার ২০১৩ সালে সারাদেশের ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে। এ সব বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি ২০১৩ সালের ১ জানুয়ারি থেকে পর্যায়ক্রমে জাতীয়করণ করা হয়। জাতীয়করণ করা প্রাথমিকের শিক্ষকদের (জাতীয়করণের আগের কমিটি কর্তৃক নিয়োগকৃত শিক্ষকদের) জাতীয়করণের পর নিজ নিজ পদে নিয়োগ দিয়ে গেজেটভুক্ত করা হয়। কিন্তু এই ৪১ রিটকারীর চাকরি জাতীয়করণ করার পর তাদের প্রধান শিক্ষক পদে গেজেটভুক্ত না করে সহকারী শিক্ষক পদে গেজেটভুক্ত করা হয়। তারা জাতীয়করণের আগে থেকেই প্রধান শিক্ষক পদে চাকরিরত ছিলেন, যা বৈষম্যমূলক।

এ কারণে মো. সোহাগ হোসেন, আবুল কাশেম, মোসা. কুলসুম, তপন কুমার হাওলাদার, শাহ ওয়ালিউল ইসলমসহ বিভিন্ন বিদ্যালয়ের ৪১ জন শিক্ষক সংক্ষুব্ধ হয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে তাদের প্রধান শিক্ষক পদে গেজেটভুক্ত করার নির্দেশনা চাওয়া হয়। পরে হাইকোর্ট ওই রিটের শুনানি নিয়ে রুল জারি করেন।

আজ ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত রিটকারী ৪১ শিক্ষককে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে গেজেটভুক্ত করার নির্দেশ দিয়ে রায় দেন। আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, ‘আজকের রায়ের ফলে ৪১ জন রিটকারীর প্রধান শিক্ষক পদে গেজেটভুক্ত হওয়ার আইনিপথ সুগম হলো।’

সারাবাংলা/কেআইএফ/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর