বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

প্রিগোজিনের শেষকৃত্যে যোগ দেবেন না পুতিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১২৪ সময় দেখুন
প্রিগোজিনের শেষকৃত্যে যোগ দেবেন না পুতিন


আন্তর্জাতিক ডেস্ক

ভাড়াটে যোদ্ধাদল ওয়াগনার গ্রুপের প্রধান প্রিগোজিনের শেষকৃত্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই। মঙ্গলবার রুশ ক্রেমলিন এ তথ্য জানিয়েছে। এর আগে গত বুধবার এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারান প্রিগোজিন। রোববার তার মৃত্যুর তথ্য নিশ্চিত করে মস্কো।

পুতিন প্রিগোজিনের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন কিনা জানতে চাইলে অন্ত্যেষ্টিক্রিয়ায় মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্টের উপস্থিতি নিয়ে কোনো পরিকল্পনা করা হয়নি।

পেসকভ বলেন, ক্রেমলিনের অন্ত্যেষ্টিক্রিয়া পরিকল্পনা সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য নেই। প্রিগোজিনের অন্ত্যেষ্টিক্রিয়ার বিষয়টি দেখভাল করছেন তার আত্মীয়রা।

দুর্ঘটনার পরের দিন বৃহস্পতিবার পুতিন নিহতদের পরিবারের প্রতি তার সমবেদনা জানান। শোকবার্তায় তিনি বলেন, ১৯৯০ এর দশকের শুরুর বিশৃঙ্খল বছরগুলো থেকেই প্রিগোজিনের সঙ্গে তার পরিচয়। প্রিগোজিন রাশিয়ার জন্য অনেক বড় কাজ করেছেন। তবে প্রিগোজিনকে একজন মেধাবী উল্লেখ করে পুতিন বলেন, তিনি কিছু বড় ভুল করেছিলেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর