বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ফ্রান্সে পুলিশের গুলিতে কিশোর নিহত, রাতভর সহিংস বিক্ষোভ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
  • ১১৪ সময় দেখুন
ফ্রান্সে পুলিশের গুলিতে কিশোর নিহত, রাতভর সহিংস বিক্ষোভ


আন্তর্জাতিক ডেস্ক

ফ্রান্সের রাজধানী প্যারিসের শহরতলি নঁতে পুলিশের গুলিতে ১৭ বছর বয়সী কিশোর হত্যার প্রতিবাদে সহিংস বিক্ষোভ দ্বিতীয় দিনে গড়িয়েছে। দুই দিন ধরে প্যারিসসহ আশেপাশের শহরগুলো কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। বুধবার (২৮ জুন) রাতভর ব্যাপক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ পর্যন্ত অন্তত দেড়শ বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানিয়েছেন, টাউন হল, স্কুল এবং পুলিশ স্টেশনে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। বিভিন্ন জায়গায় দাঙ্গার সৃষ্টি হয়েছে। পুলিশ এ পর্যন্ত দেড়শ জনকে আটক করেছে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার দিবাগত রাতটিকে ‘প্রজাতন্ত্রের প্রতীকগুলোর বিরুদ্ধে অসহনীয় সহিংসতার একটি রাত’ বলে বর্ণনা করেছেন।

ফ্রান্সে পুলিশের গুলিতে কিশোর নিহত, রাতভর সহিংস বিক্ষোভ

বুধবার রাতে প্যারিসের আশেপাশের শহরতলিতে অন্তত ২ হাজার দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। এ রাতে বিক্ষোভকারীরা আবর্জনা ফেলার বাক্সে আগুন দেয়। প্যারিসের পশ্চিমে হাউস-ডি-সেইন অঞ্চলের অন্যান্য কমিউনিটিতে এবং পূর্বাঞ্চলীয় শহর ডিজনেতে ব্যাপক অগ্নিসংযোগ করা হয়। রাজধানীর দক্ষিণে এসসোনে অঞ্চলে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর টুলুসে বেশ কয়েকটি গাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা।

ফ্রান্সে পুলিশের গুলিতে কিশোর নিহত, রাতভর সহিংস বিক্ষোভ

গত মঙ্গলবার সকালে প্যারিসের শহরতলী নঁতে ট্রাফিক সিগন্যাল অমান্য করায় নায়েল এম নামে এক কিশোরকে ধাওয়া করে পুলিশ। তিনি ভাড়ায় গাড়ি চালাচ্ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, এক পুলিশ কর্মকর্তা গাড়িতে কিশোরটির দিকে বন্দুক তাক করে গুলি করে।

কিশোরের উপর গুলি করা পুলিশ কর্মকর্তাকে হত্যার অভিযোগে আটক করা হয়েছে। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা প্রাথমিকভাবে জানিয়েছেন, গাড়িটি দুই পুলিশ মোটরসাইকেলে আরোহীকে ধাক্কা দিয়েছিল।

এ ঘটনায় ফুঁসে উঠেছে ফ্রান্স। দুই দিন ধরে একটানা বিক্ষোভ প্রদর্শন করছেন বিক্ষোভকারীরা। পুলিশ বাধা দিলে বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর